Jofra Archer: আপাতত স্থগিত জোফরা আর্চারের টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন, হেডিংলি টেস্টের জয়ী একাদশ নিয়েই এজবাস্টনে ইংল্যান্ড
ভারতের বিপক্ষে রান তাড়া করে জেতা হেডিংলি টেস্টের জয়ী একাদশ নিয়েই এজবাস্টন টেস্টে নামবে ইংল্যান্ড। তাই চার বছরের বেশি সময় পর ইংল্যান্ডের টেস্টে দলে ফিরলেও ম্যাচ খেলার জন্য আরও অপেক্ষা করতে হবে জোফ্রা আর্চারকে। সূত্র বলছে লর্ডসে তৃতীয় টেস্টে খেলতে পারেন জোফ্রা আর্চার।
ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টএ যে দল ছিল এজবাস্টন টেস্টে সেই একাদশই থাকছে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হবে বুধবার। দুই দিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে আয়োজক দেশ।
Jofra Archer's much-vaunted return to Test cricket has been deferred at least until next week's third Test at Lord's
Full story: https://t.co/EVvIGJ7wGC pic.twitter.com/s39aH3wVPH
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 30, 2025
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলিভার পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বাশির।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 01, 2025 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

