ECB Players Contract 2023: তিন বছরের চুক্তিতে রুট-ব্রুক, জানুন ইংল্যান্ড ক্রিকেটের প্রকাশিত তালিকা
গত বছর বাদ পড়ার পর এবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন দাউইদ মালান
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার ২৪ অক্টোবর আগামী ক্রিকেট বছরের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। আগামী তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে ২৬ জন ইংরেজ ক্রিকেটারকে। এই চুক্তিতে লাল বল ও সাদা বলের ক্রিকেট দু'টিকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রথমবারের মতো ইসিবি বহু বছরের কেন্দ্রীয় চুক্তি প্রবর্তন করে এবং ১৮ জন খেলোয়াড় থ্রি লায়ন্সের সাথে ন্যূনতম দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করে। অন্যদিকে ৮ জন খেলোয়াড় এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিন ক্রিকেটারকে ডেভেলপমেন্ট চুক্তিও দিয়েছে ইসিবি। তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হ্যারি ব্রুক, জো রুট ও মার্ক উড। রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সে, বেন ডাকেট, ম্যাথিউ পটস এবং জশ টাঙ্গ প্রথমবারের মতো ইসিবি চুক্তি লাভ করেন। এছাড়া গত বছর বাদ পড়ার পর এবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন দাউইদ মালান। Sri Lanka Cricket, CWC 2023: মাথিশা পাথিরানার চোট, পরিবর্ত হিসেবে বিশ্বকাপ দলে অ্যাঞ্জেলো ম্যাথিউস
The ECB has announced the latest central contract offers for England's men's sides.#BBCCricket pic.twitter.com/Si9AAhwvql
— Test Match Special (@bbctms) October 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 25, 2023 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

