IPL 2023 Auctions: আইপিএল ২০২৩ এর নিলামে সর্বকনিষ্ঠ আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ ঘনজানফর

আল্লা মোহাম্মদ গজনফর (Allah Mohammad Ghazanfar) হতে পারেন আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। তার বয়স মাত্র ১৫ বছর।

IPL 2023 Auctions: আইপিএল ২০২৩ এর নিলামে সর্বকনিষ্ঠ আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ ঘনজানফর
Allah Mohammad Ghazanfar (Photo Credit: Twitter)

আগামী ২৩ ডিসেম্বর কোচিতে বসতে চলেছে আইপিএল নিলাম। আল্লা মোহাম্মদ গজনফর (Allah Mohammad Ghazanfar) হতে পারেন আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। তার বয়স মাত্র ১৫ বছর। আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বহু প্রতীক্ষিত নিলামের জন্য তিনি নাম নথিভুক্ত করেছেন এবং আশা করছেন আইপিএলে ভাগ্যের জোরে আসতে পারবেন। এর আগে, বিগ ব্যাশ লিগের (Big Bash League) নিলামে তিনি নিজের নাম দিয়েছিলেন, কিন্তু কোনও ক্রেতা খুঁজে পাননি। ১৫ বছর বয়সী এই কিশোরের বাড়ি পাক্তিয়া প্রদেশে (Paktia province)। উচ্চতা প্রায় ৬ ফুট ২ ইঞ্চি। তিনি ২০ লক্ষ টাকার বেস প্রাইজে নিজের নাম নথিভুক্ত করেছেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 14, 2022 12:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).