IND U-19 Tri Series: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে ভারত
আগামী ২৯ ডিসেম্বর আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের খেলা।
আগামী ২৯ ডিসেম্বর থেকে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে উদয় শরণের দল। জোহানেসবার্গের ওল্ড এডওয়ার্ডিয়ান্স ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। আগামী ২৯ ডিসেম্বর আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের খেলা। ২০২৪ সালের ১০ জানুয়ারি আয়োজিত হবে ফাইনাল। গতবারের চ্যাম্পিয়ন ভারত ২০ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে তাদের শিরোপা রক্ষার লড়াই শুরু করবে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় শেষবারের মতো টুর্নামেন্ট আয়োজন করে। ১৯ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে আয়োজক দক্ষিণ আফ্রিকা। এই বিশ্বকাপে 'এ' গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রুপ 'বি'তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। 'সি' গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবয়ে ও নামিবিয়া। 'ডি' গ্রুপে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। IND Squad, IND vs SA: টেস্ট থেকে বাদ রুতুরাজ, ভারত 'এ' দল থেকে সরলেন কুলদীপ যাদব; দেখুন বিসিসিআইয়ের পোস্ট
দেখুন ত্রিদেশীয় সিরিজের সূচি
Afghanistan Future Stars Meet @ProteasMenCSA and @BCCI in a Youth Tri-Series, starting late this month in Johannesburg. 👍#FutureStars Full Details 👉 https://t.co/7QojIQcUAQ pic.twitter.com/kHny4UY1Q2
— Afghanistan Cricket Board (@ACBofficials) December 21, 2023
দেখুন বিসিসিআইয়ের পোস্ট
🚨 NEWS 🚨
India U19 to feature in tri-series against South Africa U19 & Afghanistan U19 ahead of ICC Men’s U19 World Cup.
Details 🔽 #TeamIndiahttps://t.co/eQXcWtphwo
— BCCI (@BCCI) December 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 23, 2023 04:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

