IND Squad, IND vs SA: টেস্ট থেকে বাদ রুতুরাজ, ভারত 'এ' দল থেকে সরলেন কুলদীপ যাদব; দেখুন বিসিসিআইয়ের পোস্ট
ভারতীয় 'এ' দলে থাকছেন রজত পাটিদার, সরফরাজ খান, আবেশ খান ও রিঙ্কু সিং
টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান রুতুরাজ গায়কোয়াড়। বিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, তার স্ক্যান করা হয়েছে এবং বিশেষজ্ঞদের পরামর্শের পর বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে বাকি সফরের বাইরে রেখেছে। চোট সামলাতে এনসিএ-কে রিপোর্ট করবেন তিনি। তাঁর পরিবর্তে অভিমন্যু ঈশ্বরনকে (Abhimanyu Easwaran) বেছে নিয়েছে পুরুষ নির্বাচক কমিটি। এছাড়া দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে চার দিনের ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার হর্ষিত রানা (Harshit Rana)। হ্যামস্ট্রিং চোটের কারণে ২৬ ডিসেম্বর বেনোনির উইলোমুর পার্কে আয়োজিত ম্যাচে তিনি থাকছেন না। ভারতীয় 'এ' দলে থাকছেন রজত পাটিদার, সরফরাজ খান, আবেশ খান ও রিঙ্কু সিং। কুলদীপ যাদবকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। Rohit Sharma To Be MI Captain: আফগানিস্তান সিরিজের সঙ্গে আইপিএলেও অনিশ্চিত হার্দিক পান্ডিয়া
ভারত 'এ' দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পাটিদার, সরফরাজ খান, তিলক ভার্মা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, নভদীপ সাইনি, আকাশ দীপ, বিদওয়াথ কাভেরাপ্পা, মানব সুথার, রিঙ্কু সিং।
দেখুন পোস্ট
🚨 NEWS 🚨
Ruturaj Gaikwad ruled out of the #SAvIND Test series.
The Selection Committee has added Rajat Patidar, Sarfaraz Khan, Avesh Khan & Rinku Singh to India A’s squad while Kuldeep Yadav has been released from the squad.
Details 🔽 #TeamIndia
— BCCI (@BCCI) December 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 23, 2023 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

