IND vs AUS 3rd Test Day 2, Tea Break: পূজারা ছাড়া ফের বিফল ভারতের টপ অর্ডার, পিছিয়ে ৯ রানে

এই মুহূর্তে ভারতের স্কোর-৭৯/৪

IND vs AUS 3rd Test Day 2, Tea Break: পূজারা ছাড়া ফের বিফল ভারতের টপ অর্ডার, পিছিয়ে ৯ রানে
IND vs AUS, BGT 2023 (Photo Credit: ICC/ Twitter)

ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই শুভমান গিলকে ক্লিন বোল্ড করে দেন নাথান লায়ন। গিল ৫ রান করে আউট হওয়ার কিছুক্ষণ পর ১২ রানে রোহিত শর্মাকে এলবিডাব্লিউ করে ভারতকে বিপদে ফেলে দেন। এরপর চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা দলকে এগিয়ে নিয়ে যান। এরপর বিরাটকে কুহনেম্যান এলবিডাব্লিউ করলে পূজারার সঙ্গে জুটি বাঁধেন রবীন্দ্র জাদেজা। লায়ান জাদেজাকে এলবিডাব্লিউ করে। এখন ক্রিজে পূজারা-শ্রেয়স। এর আগে উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ১৯৭ রানে। তবে ৮৮ রানের লিড নেয় সফরকারীরা। ক্যামেরন গ্রিন ও পিটার হ্যান্ডসকম্বের ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। ১৯ রানে হ্যান্ডসকম্বকে আউট করেন অশ্বিন। এরপর উমেশ নিজের প্রথম ওভারেই গ্রিনকে আউট করে পর মিচেল স্টার্ককে আউট করেন।

দেখুন স্কোরবোর্ড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 02, 2023 02:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).