IND vs AUS 3rd Test Day 1, Tea Break: জাদেজার নো -বলের খেসারতে এখনও ক্রিজে লাবুশেন- খোয়াজা, মাত্র ৩৮ রানে পিছিয়ে অজিরা

ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ১০৯ রানে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া

IND vs AUS 3rd Test Day 1, Tea Break: জাদেজার নো -বলের খেসারতে এখনও ক্রিজে লাবুশেন- খোয়াজা, মাত্র ৩৮ রানে পিছিয়ে অজিরা
Ravindra Jadeja, BGT 2023 (Photo Credit: ICC/ Twitter)

উসমান খোয়াজা ও মার্নাস লাবুশানে ৫০-এর বেশি রানের পার্টনারশিপে ভারতের বিরুদ্ধে ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনে দেয়। দ্বিতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ৭১ রান নিয়ে ব্যাটিং করছে সফরকারীরা। ৩৮ রানে পিছিয়ে আছে তারা। ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ১০৯ রানে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। নাথান লায়ন তিন উইকেট নেন। কুহনেম্যান কেরিয়ারের প্রথম ৫ উইকেট নিয়েছেন। বিরাট কোহলি ২২ রান করে টড মারফির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুতেই সাত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়োজকরা। জবাবে অস্ট্রেলিয়া ৯ রানেই ট্রাভিস হেডকে হারায়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 01, 2023 02:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).