ICC Women's ODI Rankings: একদিবসীয় শীর্ষ তালিকায় অজি মহিলারা, জানুন ভারতীয় তারকাদের স্থান
আইসিসি তালিকায় সেরা দশ বোলার এবং অলরাউন্ডার হিসেবে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুবাদে আইসিসি মহিলা র্যাঙ্কিংয়ের অস্ট্রেলিয়া আধিপত্য বিস্তার করেছে। তারকা অলরাউন্ডার অ্যাশ গার্ডনার আবারও দলকে এগিয়ে নিয়ে যান। ব্যাটিং তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বেথ মুনি, পঞ্চম স্থানে এগিয়ে এসেছেন ভারতীয় ব্যাটসম্যান স্মৃতি মন্ধনা, এক ধাপ পিছিয়ে গিয়েছেন অ্যালিসা হিলি, এরপর একধাপ করে এগিয়ে যথাক্রমে রয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর, এলিসা পেরি এবং মেগ ল্যানিং। বোলিং তালিকায় এক ধাপ ওপরে উঠেছেন অ্যাশ গার্ডনার। তালিকায় নবম এবং দশম স্থানে জায়গা করেছেন ভারতের দীপ্তি শর্মা এবং রাজ্যেশ্বরী গায়কওয়াড়। একদিবসীয় অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অ্যাশ গার্ডনার এবং পঞ্চম স্থানে রয়েছেন এলিসা পেরি। তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে সপ্তম স্থানে রয়েছেন দীপ্তি শর্মা। IND vs PAK, ICC CWC To Reschedule: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ এগিয়ে ১৪ অক্টোবর
Latest movements in the top 10 charts of the @MRFWorldwide ICC Women's ODI Player Rankings 📈
Details 👉 https://t.co/JkLYTYRs3C pic.twitter.com/uHO4bdE6Ol
— ICC (@ICC) August 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 02, 2023 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

