Danish Kaneria on Pakistan Cricket: অজির বিপক্ষে পরিসংখ্যান তালিকা থেকে নাম মুছল পাকিস্তান ক্রিকেট, বিরক্ত দানিশ কানেরিয়া

অস্ট্রেলিয়ায় সেরা পারফর্মারদের তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য তিনি পাকিস্তান ক্রিকেটের নিন্দা করেন

Danish Kaneria on Pakistan Cricket: অজির বিপক্ষে পরিসংখ্যান তালিকা থেকে নাম মুছল পাকিস্তান ক্রিকেট, বিরক্ত দানিশ কানেরিয়া
Danish Kaneria (Photo Credit: @nbafootballrugb/ X)

দানিশ কানেরিয়াকে (Danish Kaneria) পছন্দ করে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কানেরিয়ার সঙ্গে যে দ্বৈত আচরণ করে সেটা নিয়ে বেশ সরব কানেরিয়া। সম্প্রতি পাকিস্তান ক্রিকেটের প্রকাশিত একটি পরিসংখ্যানে দিনেশকে রাখা হয়নি যা ঠিক নয়। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও ম্যাচ ফিক্সিংয়ে ধরা পড়া ক্রিকেটারদের রেকর্ড ডিলিট করেনি। পাকিস্তানের সেরা স্পিনারদের একজন কানেরিয়া সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় পিসিবির একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে অস্ট্রেলিয়ায় সেরা পারফর্মারদের তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য তিনি পাকিস্তান ক্রিকেটের নিন্দা করেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ খেলছে পাকিস্তান। পার্থে সিরিজের প্রথম ম্যাচে ৩৬০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে আয়োজকরা। কানেরিয়া লিখেছেন, 'পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঔদ্ধত্যের দিকে নজর দিন। আমি অস্ট্রেলিয়ায় ৫ ম্যাচে ২৪ উইকেট নিলেও তারা আমার নাম তালিকা থেকে বাদ দিয়েছে। আমার বিরুদ্ধে বৈষম্যের জীবন্ত উদাহরণ।' Usman Khawaja Charged by ICC: ম্যাচে গাজার প্রতিবাদ বার্তায় আইসিসি নিয়মভঙ্গে অভিযুক্ত উসমান খোয়াজা

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 24, 2023 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).