Ashton Agar: ঘরোয়া ক্রিকেট খেলতে বর্ডার-গাভাস্কার ট্রফি ছেড়ে অস্ট্রেলিয়া ফিরছেন অ্যাশটন আগার

২ মার্চ শেফিল্ড শিল্ডের পরের ম্যাচ এবং ৮ মার্চ মার্শ কাপের ফাইনালে খেলবেন অ্যাগার। জশ হ্যাজেলউড ও ডেভিড ওয়ার্নার ইতিমধ্যেই চোট নিয়ে দেশে ফিরেছেন।

Ashton Agar: ঘরোয়া ক্রিকেট খেলতে বর্ডার-গাভাস্কার ট্রফি ছেড়ে অস্ট্রেলিয়া ফিরছেন অ্যাশটন আগার
Aussie Spin All Rounder Ashton Agar (Photo Credit: SEN 1116/ Twitter)

চলতি বর্ডার-গাভাস্কার ট্রফি (Border-Gavaskar Trophy) ছেড়ে ভারত সফর থেকে নিজ দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিন অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার (Ashton Agar)। অ্যাগার এখন শেফিল্ড শিল্ড (Sheffield Shield) ও মার্শ কাপে (Marsh Cup) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে। যদিও, ইন্দোরে শুরু হতে চলা তৃতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার টেস্ট দলে কোনও সংযোজনের কোনো খবর নেই। তবে আশা করা হচ্ছে আগামী ১৭ মার্চ থেকে মুম্বইয়ে শুরু হতে চলা তিন ম্যাচের একদিবসীয় সিরিজে খেলতে পারেন অ্যাগার। এই মুহূর্তে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউড (Josh Hazlewood) ও ডেভিড ওয়ার্নার (David Warner) ইতিমধ্যেই চোট নিয়ে দেশে ফিরেছেন। ২ মার্চ শেফিল্ড শিল্ডের পরের ম্যাচ এবং ৮ মার্চ মার্শ কাপের ফাইনালে খেলবেন অ্যাগার।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 22, 2023 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).