South Africa Cricket Central Contracts: আইপিএলে মাইনে বছরে ২৩ কোটি, তবু বোর্ডের চুক্তিতে ব্রাত্য
নেলসন ম্যান্ডেলার দেশের ক্রিকেট বোর্ডের ২০২৫-২৬ বর্ষের চুক্তিতে আছে তেম্বা বাভুমা, আইডেন মার্করাম, এনগিদি লুঙ্গি, মার্কো জেনসেন সহ মোট ১৮ জন ক্রিকেটার থাকলেন।
South Africa Cricket Central Contracts 2025-26: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হল। নেলসন ম্যান্ডেলার দেশের ক্রিকেট বোর্ডের ২০২৫-২৬ বর্ষের চুক্তিতে আছে তেম্বা বাভুমা, আইডেন মার্করাম, এনগিদি লুঙ্গি, মার্কো জেনসেন সহ মোট ১৮ জন ক্রিকেটার থাকলেন। হাইব্রিড চুক্তিতে থাকলেন ডেভিড মিলার ও রাস ভান ডার ডুসেন-রা। কেন্দ্রীয় চুক্তিতে জায়গায় পেলেন তিনজন নতুন ক্রিকেটার। তবে আইপিএলে মাতিয়ে দেওয়া হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen)-কে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হল না। যে ক্লাসেন-কে রেকর্ড ২৩ কোটি টাকায় নিলামের আগে ধরে রেখে এবার আইপিএলে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ।
৩৩ বছরের উইকেটকিপার-ব্যাটার ক্লাসেন দেশের হয়ে ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ৪০টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা
✅ Maphaka, Muthusamy and Williams sign first contracts
🔹 Miller, van der Dussen take new ‘hybrid’ deals
❌ Heinrich Klaasen absent from list
Cricket South Africa announce their men’s for 2025-26 🇿🇦 pic.twitter.com/S7GDrgDDoM
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 07, 2025 06:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

