Woman Gives Birth On Flight: জর্ডন থেকে লন্ডনগামী বিমানের মধ্যে সন্তানের জন্ম দিলেন এক মহিলা, ঘটনা হল ভাইরাল
২৮ বছর বয়সী এসেক্সের ব্যাসিলডন হাসপাতালে কর্মরত হাসান খান এসে দেখেন যে মহিলাটি ককপিটের বাইরে মেঝেতে শুয়ে ছিল এবং তার জল ভেঙে গেছিল। এরপরেই চিকিৎসকের সহায়তায় নবজাতকের জন্ম হয় বিমানের ককপিটে।
জর্ডন থেকে লন্ডনগামী একটি বিমানে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। বিমানের মধ্যে থাকা চিকিৎসক হাসান খান সংবাদ মাধ্যমকে জানান শনিবার সকালে জর্ডনের আম্মান থেকে লন্ডনের লুটন বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন চিকিৎসক সহ তাঁর বন্ধুরা। সেই সময় বিমান সেবিকারা একজন ডাক্তারের খোঁজ করেছিলেন। তখন ২৮ বছর বয়সী এসেক্সের ব্যাসিলডন হাসপাতালে কর্মরত হাসান খান এসে দেখেন যে মহিলাটি ককপিটের বাইরে মেঝেতে শুয়ে ছিল এবং তার জল ভেঙে গেছিল। এরপরেই চিকিৎসকের সহায়তায় নবজাতকের জন্ম হয় বিমানের ককপিটে। বিমান সেবিকারা জানান যে বাণিজ্যিক বিমানে জন্মগ্রহণকারী ৭৫তম শিশু এই নবজাতক। চিকিৎসক হাসান খান বলেন ওই জর্ডানিয়ান মহিলা ইংরেজি বলতে পারতেন না, তাই তার ডেলিভারির সময় প্লেনে উপস্থিত অন্য একজনকে ইংরেজি অনুবাদ করতে হয়েছিল।
Woman gives birth on flight from Jordan to London https://t.co/E7NYhJGNY1
— BBC News (World) (@BBCWorld) March 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 01:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

