Tourist Hits by Running Train in Taiwan: রেললাইনে দাঁড়িয়ে সেলফি, তাইওয়ান বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি

তাইওয়ান বেড়াতে গিয়ে এক পর্যটক মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পিছন থেকে ট্রেন এসে ধাক্কা দেয় ওই মহিলা পর্যটককে।

Tourist Hits by Running Train in Taiwan: রেললাইনে দাঁড়িয়ে সেলফি, তাইওয়ান বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি
Tourist Hits by Running Train in Taiwan (Photo Credits: X)

ডিজিটাল যুগে সামাজিক হওয়ার জন্যে সমাজমাধ্যমে জনপ্রিয় হওয়া যেন একপ্রকাক বাধ্যতামূলক হয়ে উঠেছে। কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, কী পরছি, কী মাখছি সব কিছুর খুঁটিনাটি তথ্য সোশ্যাল হ্যান্ডেলে তুলে না ধরলে রাতের ঘুমই এদের আসে না। সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার জন্যে কত কেউ বেঘোরে প্রাণ হারাচ্ছে। সদ্য তেমনই এক ঘটনার সাক্ষী হল নেটবাসী। তাইওয়ান বেড়াতে গিয়ে এক পর্যটক মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পিছন থেকে ট্রেন এসে ধাক্কা দেয় ওই মহিলা পর্যটককে। কপাল জোরে উলটো দিকে ছিটকে পড়েন তিনি, এবং প্রাণ বাঁচে তাঁর। দক্ষিণ তাইওয়ানের আলিশান ফরেস্ট রেলওয়ের ঘটনা ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। রেললাইনে দাঁড়িয়ে ছবি তোলার জন্যে ওই পর্যটকের উপর ১,৫০০ মার্কিন ডলারের জরিমানা চাপানো হতে পারে বলে জানা যাচ্ছে।

রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে বিপত্তি...  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).