Assam Airport Roof Sealing Collapse Video: বৃষ্টিতে ভেঙে পড়ল অসমের বরদোলুই বিমানবন্দরে সিলিংয়ের একাংশ, সামনেই বসে যাত্রীরা, দেখুন ভিডিয়ো

উত্তরবঙ্গের কিছু জেলার মত অসমের বিভিন্ন অংশে বৃষ্টি চলছে। এরই মাঝে গুয়াহাটির বোরদোলুই বিমানবন্দরের লোকপ্রিয় গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দরে ( Lokpriya Gopinath Bordoloi International Airport) বড় দুর্ঘটনা।

Assam Airport Roof Sealing Collapse Video: বৃষ্টিতে ভেঙে পড়ল অসমের বরদোলুই বিমানবন্দরে সিলিংয়ের একাংশ, সামনেই বসে যাত্রীরা, দেখুন ভিডিয়ো
Photo Credits: ANI

উত্তরবঙ্গের কিছু জেলার মত অসমের বিভিন্ন অংশে বৃষ্টি চলছে। এরই মাঝে গুয়াহাটির বোরদোলুই বিমানবন্দরের লোকপ্রিয় গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দরে ( Lokpriya Gopinath Bordoloi International Airport) বড় দুর্ঘটনা। লোকপ্রিয় গোপিনাথ বিমানবন্দরের ছাদের সিলিংয়ের একাংশ আচমকা ভেঙে পড়ল। বিমানবন্দরে তখন বিমানের অপেক্ষায় বসে যাত্রীরা।

বরাত জোরে কারও গায়ে ছাদের ভাঙা অংশ লাগেনি। বিমানবন্দরের ভিতর জল জমে থাকতেও দেখা যায় এক ভাইরাল ভিডিয়োতে। সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা হিমন্ত বিশ্ব শর্মা-র রাজ্যের আন্তর্জাতিক বিমানবন্দরের।

প্রশ্নের মুখে উঠেছে বিমানবন্দর তৈরির পরিকাঠামো। কেন ছাদের সিলিংয়ের একাংশ এভাবে ভেঙে পড়ল তা নিয়ে ক্ষোভের মুখে কর্তৃপক্ষ। আরও পড়ুন-বিহারে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, তারকা প্রচারকের তালিকায় সচিন, শিবকুমার

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 31, 2024 08:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).