SFI: ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে সংবাদ সংস্থার অফিসে ঢুকে তাণ্ডব এফএফআই-এর, দেখুন ভিডিয়ো

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে এশিয়ানেট নিউজ সংস্থার কেরলের কোচিতে অবস্থিত অফিসে ঢুকে তাণ্ডব চালাল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর কর্মী-সমর্থকরা।

SFI: ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে সংবাদ সংস্থার অফিসে ঢুকে তাণ্ডব এফএফআই-এর, দেখুন ভিডিয়ো
Photo Credits: Asianet News

ভুয়ো খবর (fake news) ছড়ানোর অভিযোগে এশিয়ানেট নিউজ (Asianet News) সংস্থার কেরলের (Kerala) কোচিতে (Kochi) অবস্থিত অফিসে ঢুকে তাণ্ডব চালাল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই(CPIM's student wing SFI)-এর কর্মী-সমর্থকরা। এই বিষয়ে ইতিমধ্যে একটি মামলা দায়ের হয়েছে পালারিভাট্টম পুলিশ স্টেশনে (Palarivattom Police station)। এশিয়ানেট নিউজ-এর রেসিডেন্ট এডিটারের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে মামলাটি।

এসএফআই-এর অভিযোগ, সম্প্রতি এশিয়ানেট সংবাদ সংস্থার পক্ষ থেকে একটি পকসো মামলার নির্যাতিতার (POCSO case victim) সাক্ষাৎকার (interview) প্রকাশ করা হয়েছিল সেটা ভুয়ো (fake)। তাই তারা বিক্ষোভ দেখাতে গেছিল সংবাদ সংস্থার কোচির অফিসে। আরও পড়ুন: Viral: সার্কাসের প্রশিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ল সিংহ, দেখুন ভয়াবহ ভিডিয়ো

দেখুন ভিডিয়ো:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 04, 2023 06:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).