Bonfire Explodes Video: লোহরি উদযাপনের সময় বনফায়ারে বিস্ফোরণ, ভয় ধরানো ভিডিয়ো

ঘরের মেঝেতে কাঠে আগুন দিয়ে লোহরি উপলক্ষে বনফায়ার করছিল একটি পরিবার। সদস্যরা যখন মধ্যিখানে আগুন জ্বেলে গোল করে ঘিরে চারিদিকে ঘিরে বসেছিলেন তখন আচমকা বিস্ফোরণ হয় কাঠের স্তূপে।

Bonfire Explodes Video: লোহরি উদযাপনের সময় বনফায়ারে বিস্ফোরণ, ভয় ধরানো ভিডিয়ো
Photo Credits: X@Gagan4344

ঘরের মেঝেতে কাঠে আগুন (Bonfire) দিয়ে লোহরি (Lohri) উপলক্ষে বনফায়ার (Bonfire) করছিল একটি পরিবার। সদস্যরা যখন মধ্যিখানে আগুন জ্বেলে গোল করে ঘিরে চারিদিকে ঘিরে বসেছিলেন তখন আচমকা বিস্ফোরণ হয় কাঠের স্তূপে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) অমৃতসরের (Amritsar) চিন্না করম সিং গ্রামে। পরে এর ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হতেই চমকে উঠেছেন নেটিজেনরা। তবে দুর্ঘটনার ফলে ওখানে থাকা লোকজনের জামাকাপড় কিছুটা পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনও ক্ষতি হয়নি।

ওই পরিবারের এক সদস্য যশবিন্দার সিং চিন্না জানান, ঘরের সিমেন্টের মেঝেতে বালি না দিয়েই কাঠে আগুন ধরানো হয়েছিল। এর জেরে গরমে চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণে ফেটে যায় মেঝে। আরও পড়ুন: Vande Bharat Express: বন্দে ভারতে নোংরা ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন! টাকা ফেরত চাইলেন যাত্রী, দেখুন ভাইরাল ভিডিও

দেখুন ভিডিয়ো:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 14, 2024 09:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).