Vande Bharat Express: বন্দে ভারতে নোংরা ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন! টাকা ফেরত চাইলেন যাত্রী, দেখুন ভাইরাল ভিডিও
ভিডিওতে দেখা দেখা যাচ্ছে বন্দেভারতের অনেক যাত্রী ট্রেনের খবার ফিরিরিয়ে দিচ্ছেন।
Vande Bharat Express Passengers Return Meal: বন্দেভারতে খারাপ খাবার পরিবেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা দেখা যাচ্ছে যে বন্দেভারতের (Vande Bharat) অনেক যাত্রী (Passengers) ট্রেনের খবার (Meal) ফিরিরিয়ে দিচ্ছেন। ঘটনার দুটি ভিডিও ক্লিপ আকাশ কেশরি নামের এক যাত্রী তাঁর এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। একটি ভিডিও ক্লিপে দাবি করা হয়েছে যে, ট্রেনের ভিতরে পরিবেশিত খাবার বাসি এবং দুর্গন্ধ ছিল। একটি ভিডিওতে দেখা গিয়েছে, যাত্রীরা ট্রেনের কর্মীদের তাঁদের না খাওয়া খাবারের ট্রেটি সরিয়ে নিয়ে যেতে বলছেন। আরও পড়ুন: Animal Cruelty Video: কুকুরকে দড়িতে বেঁধে টেনে গিয়ে যাচ্ছে বাইক আরোহী, নৃশংসতার ভিডিয়ো
বন্দে ভারতের যাত্রী আকাশ কেশরি তাঁর এক্স হ্যান্ডেলে বাসি খাবার পরিবেশন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং রেলওয়েকে অর্থ ফেরত দিতে বলেছেন। তিনি এই পোস্টে ভারতীয় রেল, বন্দে ভারত এক্সপ্রেস এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অফিসিয়াল অ্যাকাউন্টগুলিতে ট্যাগ করেছেন। আকাশ কেশরির জানানো অভিযোগ ক্ষতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এমনটাই জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।
দেখুন
@indianrailway__ @AshwiniVaishnaw @VandeBharatExp Hi sir I am in journey with 22416 from NDLS to BSB. Food that was served now is smelling and very dirty food quality. Kindly refund my all the money.. These vendor are spoiling the brand name of Vande Bharat express . pic.twitter.com/QFPWYIkk2k
— Akash Keshari (@akash24188) January 6, 2024
(The above story first appeared on LatestLY on Jan 12, 2024 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

