Fake Domino's on Swiggy: নকল হইতে সাবধান! সুইগিতে ছেয়ে গিয়েছে জাল ডমিনোজ
জানেন কী জনপ্রিয় ফুড ডেলিভরি অ্যাপ 'সুইগি'তে ক্রেতাদের একাধিক জাল ডমিনোজের আউটলেট প্রদর্শন করা হচ্ছে। যেগুলোর সঙ্গে আদেও আসল ডমিনোজর কোন সম্পর্ক নেই। ক্রেতারা আসল নকল বুঝতে না পেরেই নকল ডমিনোজ থেকে পিজ্জা অর্ডার করে বসে।
পিজ্জা (Pizza) প্রেমীদের কাছে ডমিনোজ পিজ্জার (Domino's Pizza) এক আলাদা চাহিদা রয়েছে। আর অনলাইন ফুড ডেলিভরি সংস্থা বাজারে আসার পর সেই চাহিদা আরও তুঙ্গে পৌঁছে গিয়েছে। খেতে ইচ্ছা করলেই অ্যাপ খুলে অর্ডার। ৩০ মিনিটের মধ্যে পিজ্জা আপনার দোরগোড়ায়। আর রেস্তোরাঁয় যাওয়ার ঝক্কি রইল না। কিন্তু জানেন কী জনপ্রিয় ফুড ডেলিভরি অ্যাপ 'সুইগি'তে (Swiggy) ক্রেতাদের একাধিক জাল ডমিনোজের (Domino's) আউটলেট প্রদর্শন করা হচ্ছে। যেগুলোর সঙ্গে আদেও আসল ডমিনোজর কোন সম্পর্ক নেই। ক্রেতারা আসল নকল বুঝতে না পেরেই নকল ডমিনোজ থেকে পিজ্জা অর্ডার করে বসে। সদ্য ক্রেতাদের সাবধান করার জন্যে এক নেটিজেন এই বিষয়টি তুলে ধরেছেন নেটপাড়ায়।
সাবধান...
Hey @Swiggy
This is clearly a fraud. Only one of these is genuine. Why are you letting this happen?
Why isn't @dominos objecting to blatant violation of trademark. pic.twitter.com/Gv8Lt2rRU8
— Ravi Handa (@ravihanda) February 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 13, 2024 01:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

