Kerala: কেরলের বাসস্ট্যান্ডে বসে বিড়ালের কাঁচা মাংস খাওয়া ব্যক্তিকে ভর্তি করা হল মানসিক হাসপাতালে
কেরলের কোঝিকোড়ের কুট্টিপুরমের এক বাস স্ট্যান্ডে এক ব্যক্তির অবাক করা কাণ্ড দেখে শিউড়ে উঠেছিলেন প্রত্যক্ষদর্শীরা।
কেরলের কোঝিকোড়ের কুট্টিপুরমের এক বাস স্ট্যান্ডে এক ব্যক্তির অবাক করা কাণ্ড দেখে শিউড়ে উঠেছিলেন প্রত্যক্ষদর্শীরা। সেই ব্যক্তি সেখানে বসে একটা বিড়ালকে ধরে মেরে তার কাঁচা মাংস খেতে শুরু করে। সেই আঁতকে ওঠা দৃশ্য দেখে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। ভয়ে সে সেখান থেকে পালায়।
অসমের ধুবড়ির বাসিন্দা সেই ব্যক্তি কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন। পরে রেলস্টেশনের সামনে তাঁকে ধরে ফেলে পুলিশ। বিড়াল খেতে গিয়ে ধরা পরে সেই ব্যক্তি জানান, চার দিন ধরে তিনি কিছু খাননি। খুব খিদে পাওয়ায় কিছু না পেয়ে তিনি বিড়াল মেরেই খেতে শুরু করেন। ডাক্তারী পরীক্ষার পর তাঁকে কোঝিকোড়ের সরকারী মানসিক হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সেই ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক নেই বলে জানা গিয়েছে।
দেখুন খবরটি
A man who was found eating the raw body parts of a cat at Kuttipuram bus stand has been admitted to the Kozhikode government mental hospital.
Read: https://t.co/KuusphczsH pic.twitter.com/QwNMPdEY3r
— The Times Of India (@timesofindia) February 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 05, 2024 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

