Heatwave Warning: গরমের দাপট আরও বাড়বে! বাংলা সহ দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি
পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে আগামী চারদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর।
নয়াদিল্লি: চলতি সপ্তাহে গরমের দাপট আরও বাড়বে বলে জানাল ভারতীয় আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে আগামী চারদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে শনিবার অর্থাৎ ২০ এপ্রিল এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরীতে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার রাজ্যের ১৪টি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়। কলকাতাতেও তাপমাত্রা ছিল ৪০ ছুঁইছুঁই। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
দেখুন
ভারতীয় আবহাওয়া দপ্তর- #IMD, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে আগামী চারদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে শনিবার বিশে এপ্রিল এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরীতে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। pic.twitter.com/RVdIqcnuSd
— Akashvani Kolkata (@airnews_kolkata) April 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 17, 2024 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

