Uber Shikara: উবের অ্যাপে এবার মিলবে ডাল লেকের শিকারা যাত্রা, ১৫ দিন আগেই করুণ অগ্রিম বুকিং
সোমবার ২ ডিসেম্বর উবের ইন্ডিয়া তার প্রথম জল পরিবহণ পরিষেবার ঘোষণা করেছে। পর্যটকেরা খুব সহজেই এখন ডাল লেকের শিকারা যাত্রার অগ্রিম বুকিং করে নিতে পারবেন।
ঐতিহ্য এবং প্রযুক্তির নিখুঁত মিশ্রণ। জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগরে (Srinagar) এবার চালু উবের শিকারা (Uber Shikara)। উবের অ্যাপের (Uber App) মাধ্যমে সরাসরি বুক করা যাবে ডাল লেকে (Dal Lake) শিকারার যাত্রা। বেড়াতে যাওয়ার আগেই আপনি ঘরে বসে অনলাইনে উবের অ্যাপের মাধ্যমে বুক করে নিন নিজের শিকারা রাইড। যাত্রার ১৫ দিন আগে পর্যন্ত আপনি বুকিং করতে পারবেন। সোমবার ২ ডিসেম্বর উবের ইন্ডিয়া (Uber India) তার প্রথম জল পরিবহণ পরিষেবার ঘোষণা করেছে। পর্যটকেরা খুব সহজেই এখন ডাল লেকের শিকারা যাত্রার অগ্রিম বুকিং করে নিতে পারবেন। এই পরিষেবার মূল লক্ষ্য, জম্মু ও কাশ্মীরের শিকারা চালকদের অর্থনৈতিক প্রচার এবং পর্যটকদের অভিজ্ঞতা বৃদ্ধি।
উবের অ্যাপের মাধ্যমে এবার বুক করুণ শিকারা...
Introducing Uber Shikara in Srinagar!
The perfect blend of tradition and tech!🚤📲
Now you can book your serene Shikara ride up to 15 days in advance.
With just a tap on the Uber app, you are ready to set sail.
Experience Dal Lake like never before. 🌅 #UberShikara pic.twitter.com/ACzxXtKFXG
— Uber India (@Uber_India) December 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

