World Environment Day 2025: বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ প্রধানমন্ত্রীর, 'এক পেড় মাকে নাম' প্রকল্পে ১০ কোটি গাছ লাগাবে কেন্দ্র

World Environment Day 2025: বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ প্রধানমন্ত্রীর, 'এক পেড় মাকে নাম' প্রকল্পে ১০ কোটি গাছ লাগাবে কেন্দ্র
PM Modi Celebrates World Environment Day (Photo Credit: X)

বিশ্ব পরিবেশ দিবসে (World Environment Day 2025)  গাছ লাগালেন প্রধানমন্ত্রী (PM Modi)। দিল্লির (Delhi) ভগবান মহাবীর বনস্থলি পার্কে বৃক্ষ রোপণ ( PM Modi Plants Tree) করতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। 'এক পেড় মা কে নাম' এই হ্যাশট্যাগ দিয়ে প্রধানমন্ত্রীর গাছ লাগানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। প্রসঙ্গত চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম এক পেড় মা কে নাম। বিশ্ব পরিবেশ দিবসে কেন্দ্রের তরফে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেখানে ৫ জুন থেকে ৩০ সেপ্টেম্বরের মাঝে ১০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। গোটা দেশ জুড়ে লাগানো হবে ১০ কোটি গাছ। দেশের প্রত্যেক নাগরিক যাতে একটি করে গাছ লাগান এবং সেটি নিজের মায়ের নাম করে, নেওয়া হয়েছে তেমন পরিকল্পনা। পরিবেশকে যাতে মানুষ নিজের মায়ের মত করে আগলে রাখেন, তার পরিচর্যা করেন, তার জন্যই এবার বিশ্ব পরিবেশ দিবসে এক পেড় মাকে নাম বলে নয়া প্রকল্প গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এসেবর পাশাপাশি দূষণ রোধ করতে দিল্লিতে আরও বেশি করে চালানো হবে বৈদ্য়ুতিন বাস (Electric Bus) বা ইলেকট্রিক বাস। এবারের বিশ্ব পরিবেশ দিবসে দিল্লি থেকে ২০০ বৈদ্যুতিন বাস চালানো হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: World Environment Day: পরিবেশ দিবসে চারাগাছ রোপণ করে 'এক পেড় মা কি নাম' অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগালেন প্রধানমন্ত্রী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2025 12:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).