Daund Shocker: দাম্পত্য কলহের জেরে দুই সন্তানকে খুন মায়ের
স্থানীয় সূত্রে খবর বিবাহিত জীবনে সুখী ছিল না সে। সেই কারণেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
নয়াদিল্লিঃ দাম্পত্য জীবনে টানাপড়েনের জের। দুই সন্তানকে খুন করল মা। খুনের চেষ্টা স্বামীকেও। গ্রেফতার মহিলা। ঘটনাটি ঘটেছে পুনের দাউন্দের স্বামী ছিঞ্ছলি গ্রামে। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম কোমল। স্বামী এবং দুই সন্তানকে নিয়ে ওই গ্রামেই থাকত কোমল। শনিবার ভোররাতে যখন গভীর ঘুমে মগ্ন দুই সন্তান, তখন তাদের আক্রমণ করে সে। গলায় ফাঁস দিয়ে দুই সন্তানকে খুন করে সে। আওয়াজ পেয়ে জেগে যান স্বামী। এরপর ধারাল অস্ত্র দিয়ে স্বামীর উপর আক্রমণ চালায় সে। শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপরই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই মহিলাকে। স্থানীয় সূত্রে খবর বিবাহিত জীবনে সুখী ছিল না সে। সেই কারণেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
দাম্পত্য কলহের জেরে দুই সন্তানকে খুন মায়ের
Pune Shocker: Woman Strangles 2 Sleeping Kids to Death Before Assaulting Husband With Sharp Weapon Over Marital Dispute in Daund, Arrestedhttps://t.co/irk1kANEX7#Maharashtra #Pune #Murder
— LatestLY (@latestly) February 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 09, 2025 02:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

