Weather Update: ভয়াবহ ঝড় দিল্লিতে, ধুলোর ঝাপটায় নামল অন্ধকার, তারপরই ঝেপে বৃষ্টিতে ওলটপালট রাজধানী, দেখুন ভিডিয়ো
হঠাৎ পালটে গেল আবহাওয়া (Weather Update)। বুধবার সন্ধে নামতেই দিল্লি (Delhi) এনসিআর, গাজিয়াবাদে (Ghaziabad) আবহওয়ার পরিবর্তন চোখে পড়ে ভয়াবহভাবে। দিল্লি এনসিআর, গাজিয়াবাদে হু হু করে হাওয়া বইতে শুরু করে। দমকা হাওয়ার বেগে উড়তে শুরু করে বালি, ধুলো। কয়েক মুহূর্তের মধ্যে রাস্তা জুড়ে অন্ধকার নেমে আসে। সেই সঙ্গে রাস্তায় যাঁরা ছিলেন, তাঁরা গতি কমিয়ে দেন। কেউ কেউ মাঝ রাস্তায় চুপ করে দাঁড়িয়ে পড়েন। ধুলোর মাঝে যাতে কারও কোনও ক্ষয়ক্ষতি না হয়, সেই প্রার্থনা করেন মানুষ। তবে দমকা হাওয়ার গতি যেমন বাড়তে শুরু করে, তেমনি ধুলোর মাত্রাও বেড়ে যায়। রাস্তার উপর প্লাস্টিক উড়ে আসতে শুরু করে। সেই সঙ্গে রাস্তার পাশে তৈরি বাড়িও ভেঙে পড়তে শুরু করে। বুধ সন্ধ্যায় দিল্লি-সহ গাজিয়াবাদের এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: West Bengal Weather Update: বজ্রগর্ভ মেঘের আনাগোনা রাজ্যের আকাশে, দুপুরের পর থেকেই নামতে পারে বৃষ্টি
দেখুন সেই ভয় ধরানো ভিডিয়ো...
Praying for everyone’s safety and well being. This windstorm was unprecedented. God be with those who don’t have pucca roof on their heads. Hope everyone is safe. The authorities must hit ground ASAP to help people in need. #URGENT #SOS #Ghaziabad #DELHINCR pic.twitter.com/eed21ZxfUQ
— Prashant Kumar (@scribe_prashant) May 21, 2025
ধুলোর ঝড়ের পর প্রবলভাবে বৃষ্টি নামে দিল্লিতে। প্রবল ঝড়ের পর বৃষ্টি নামে দিল্লিতে। ফলে গাছপালা ভেঙে পড়তে শুরু করে।
দেখুন কীভাবে রাস্তার উপর গাছ ভেঙে পড়তে শুরু করে...
#WATCH | Delhi receives gusty wind, heavy rainfall and hailstorm. Visuals from Geeta Colony. pic.twitter.com/hTIXMzETgZ
— ANI (@ANI) May 21, 2025
দেখুন দিল্লির কী পরিস্থিতি...
#WATCH | Delhi: A tree uprooted at Teen Murti Marg as the city receives gusty wind, heavy rainfall and hailstorm. pic.twitter.com/JtySqurVs2
— ANI (@ANI) May 21, 2025
প্রবল ঝড়, বৃষ্টির জেরে দিল্লির বেশ কিছু বিমান অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়...
#WATCH | Delhi: Some flights diverted as Delhi received gusty winds, heavy rainfall and hailstorm. Visuals from Terminal 3 of Indira Gandhi International (IGI) Airport. pic.twitter.com/LKsmaoG9fN
— ANI (@ANI) May 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 21, 2025 08:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

