Farmer Commits Suicide: জমি দখল হয়ে যাওয়ায় ক্যামেরের সামনে বিষ খেয়ে আত্মঘাতী কৃষক, দেখুন ভিডিয়ো
ভিডিয়ো ভাইরাল হতেই শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন নেটিজেনরা। কেউ-কেউ মন্তব্য করছেন, 'দেশের অবস্থা কী পর্যায়ে গেলে এ ভাবে মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়।
নয়াদিল্লিঃ ফের দেশে আত্মঘাতী (Suicide)কৃষক। তেলেঙ্গানায় (Telangana) ক্যামেরার (Camera) সামনে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক কৃষক (Farmer)। অভিযোগ, তাঁর জমি দখল করে নেয় স্থানীয় শাসক দল। প্রশাসনের কাছে কোনোরকম সাহায্য না পেয়ে অবশেষে এই পথ বেছে নেন তিনি। একটি ভিডিয়োর (Video) মাধ্যমে নিজের অভিযোগ এবং বুকে জমা কষ্টের কথা জানিয়ে বিষ খেয়ে নিজেকে শেষ করে দেন ওই কৃষক। ভিডিয়োর শেষে হাউমাউ করে কাঁদতে-কাঁদতেবলেন, "মুখ্যমন্ত্রী যেন এই ভিডিয়োটি দেখেন।" সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। ভিডিয়ো ভাইরাল হতেই শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন নেটিজেনরা। কেউ-কেউ মন্তব্য করছেন, 'দেশের অবস্থা কী পর্যায়ে গেলে এ ভাবে মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়।
দেখুন ভাইরাল ভিডিয়ো
‘Telangana Farmer Commits Suicide After Making Video’ 🚨
Just imagine how rotten the system is when a farmer believes that only his death can bring justice to his family 💔
His land was illegally encroached upon by leaders of the ruling party. After failing to get any help… pic.twitter.com/xWyGCD8tVY
— Nayini Anurag Reddy (@NAR_Handle) July 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 04:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

