Viral Video Of Elephant: পাঁচিল ভেঙে হাসপাতালে ঢুকে পড়ল হাতি, লণ্ডভণ্ডর আতঙ্কে কাঁপছেন মানুষজন দেখুন
হাসপাতালের (Hospital) ভিতরে ঢুকে গেল হাতি। হরিদ্বারের (Haridwar) একটি বেসরকারি হাসপাতালের কম্পাউন্ডের ভিতরে বন্য হাতির প্রবেশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেখা যায়, হাসপাতালের পাঁচিল টপকে হাতিটি (Elephant) ঢুকে পড়ে। এরপর সেটি হাসপাতালের এলাকার ভিতরে এদিক, ওদিক ঘুরে বেড়াতে শুরু করে। বন্য হাতির ভয়ে হাসপাতালে থাকা মানুষজন ভয়ে কাঁটা হয়ে যান। কীভাবে ওই হাতিটি প্রবেশ করে হাসপাালের এলাকার ভিতরে, তা বুঝে উঠতে পারেননি নিরাপত্তারক্ষীরা। তবে হাতির হাজিরায় কার্যত শোরগোল শুরু হয়ে যায়। হাসপাতালের এলাকার ভিতরে দাঁড় করানো গাড়িগুলির দিকে হাতিটি কোনও সময় এগিয়ে যায়, আবার কখনও তাকে পিছিয়ে যেতে দেখা যায়। পরে জানা যায়, হাসপাতালের পাঁচিল ভেঙে ফেলে সেটি কম্পাউন্ডের ভিতরে ঢুকে পড়ে। জঙ্গল পেরিয়ে বন্য হাতিটি কীভাবে প্রবেশ করে, তা নিয়ে হুলুস্থূল শুরু হয়েছে।
আরও পড়ুন: Siliguri: লোকালয়ে ঢুকে পড়ল হাতি, আতঙ্কে শিলিগুড়ি
হাসপাতালের ভিতরে ঢুকে পড়ল হাতি...
हरिद्वार
हरिद्वार के निजी अस्पताल में घुसा जंगली हाथी।
हाथी आने से अस्पताल में मची अफरा तफरी।
दीवार तोड़कर दिन में घुस आया हाथी।
सोशल मीडिया पर वायरल हुआ वीडियो।
जया मैक्सवेल अस्पताल का मामला। pic.twitter.com/bNWOtgSSLg
— AJEET PRATAP SINGH (@ajeetsingh1979) April 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 7594 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

