Viral Video: ট্রাকের সঙ্গে ধাক্কা খেল প্রচণ্ড গতিতে ছুটে আসা বাইক, 'মারণ' ঝটকায় ছিটকে পড়লেন ৩ যুবক, দেখুন ভয়াবহ ভাইরাল ভিডিয়ো

Viral Video: ট্রাকের সঙ্গে ধাক্কা খেল প্রচণ্ড গতিতে ছুটে আসা বাইক, 'মারণ' ঝটকায় ছিটকে পড়লেন ৩ যুবক, দেখুন ভয়াবহ ভাইরাল ভিডিয়ো
Bihar Accident (Photo Credit: X/Screengrab)

ভয়াবহ ছবি উঠে এল পাটনা (Patna) থেকে। এবার বিহারের (Bihar) পাটনায় একটি চলন্ত ট্রাকের (Truck) সঙ্গে ধাক্কা লাগল বাইকের। মাল বোঝাই ট্রাকটি যখন ধীরে, সুস্থে যাচ্ছিল, সেই সময় প্রচণ্ড গতিতে তার দিকে ছুটে আসে একটি মোটরবাইক। এরপর মোটরবাইকটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেতেই, সেখানে থাকা ৩ যুবক ছিটকে পড়েন রাস্তার উপর। বাইকটি প্রচণ্ড গতিতে ছুটে আসায়, সেটি যেভাবে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়, তার জেরে ওই ৩ যুবক রাস্তার উপর ছিটকে পড়েন। বিহারের পাটনার বিক্রম এলাকায় এমনই একটি ছবি ধরা পড়ে রাতের অন্ধকারে। বাইক ছিটকে পড়তেই, সেখান থেকে উদ্ধার করা হয় ওই ৩ যুবককে। আশঙ্কাজনক অবস্থায়, তাঁদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সিসিটিভি ক্যামেরায় ভিডিয়ো রেকর্ড হতেই, পুলিশ (Police) তদন্ত শুরু করেছে ওই ঘটনার।

আরও পড়ুন: Uttarakhand: উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরকাশী সহ একাধিক এলাকা, নিখোঁজ ৯ জনের মধ্যে উদ্ধার ২ জনের মৃতদেহ

ট্রাকের সঙ্গে ধাক্কা বাইকের। ছিটকে পড়লেন ৩ যুবক...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 30, 2025 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).