Vijay Mallya: বিজয় মালিয়াকে ৪ মাসের জেল, দু হাজার টাকা জরিমানা আদালতের
আদালত অবমাননার দায়ে জেল ও জরিমানার শাস্তি হল ভারতের বিখ্যাত শিল্পপতি বিজয় মালিয়ার।
আদালত অবমাননার দায়ে জেল ও জরিমানার শাস্তি হল ভারতের বিখ্যাত শিল্পপতি বিজয় মালিয়া (Vijay Mallya)-র। আর্থিক তছরুপের দায়ে পলাতক বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ২০১৭ সালে এক মামলায় তিনি তাঁর সন্তানদের যে ৪০ মিলিয়ন বা ৪ কোটি মার্কিন ডলার পাঠিয়েছিলেন, তা তিনি আদালতের কাছে ইচ্ছাকৃতভাবে জানাননি।
এই অভিযোগ প্রমাণ হওয়ার পর সুপ্রিম কোর্ট মালিয়াকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে ৪ মাসের জেল ও ২ হাজার টাকা জরিমানা করল। যদিও বিজয় মালিয়া এখন লন্ডনে বহাল তবিয়তে দিন কাটাচ্ছেন। আরও পড়ুন-দেশে করোনার সাম্প্রতিক পরিস্থিতি
দেখুন টুইট
In 2017, Supreme Court had held Mallya guilty of contempt of court for withholding information from the court about transferring USD 40 million to his children in violation of the court's order
— ANI (@ANI) July 11, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 11, 2022 11:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

