Uttrakhand Mishaps: সহস্রতালে ট্রেকিংয়ে গিয়ে নিহত ৯ জন ট্রেকার্স, বাকি ১৩ সদস্যকে জীবিত উদ্ধার করল প্রশাসন
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার সহস্রতালে ট্রেকিংয়ে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে পথ হারিয়ে মৃত্যু হল নয় জনের। নিহত ট্রেকার্সরা সকলেই কর্ণাটকের বাসিন্দা বলে জানা গেছে। সূত্রের খবর ঐ ট্রেকিং এর দলে ২২ জন ছিলেন, তাঁদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকার্যে সাহায্য করতে এগিয়ে আসেন আইএএফ (IAF), এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফ (SDRF) সদস্যরা। ১৩ জন জীবিত সদস্যকে নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনার জন্য কর্ণাটক সরকার ইতিমধ্যে উদ্যোগী হয়েছে।
#Uttrakhand: 13 trekkers, part of a 22-member group, have been rescued by the IAF, NDRF, and SDRF. 9 members of the trekking expedition died. pic.twitter.com/v3ZtMYVOs6
— All India Radio News (@airnewsalerts) June 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 06, 2024 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

