Lok Sabha Election 2024: গডকরির কেন্দ্রে বেকার বরদের বিয়ে করতে বেরোনোর অভিনব প্রচার কংগ্রেসের
নাগপুরে কিছুতেই বিজেপি-র হেভিওয়েট নীতীন গডকরি-কে খালি জমি ছেড়ে দিতে নারাজ কংগ্রেস। হ্যাটট্রিকের লক্ষ্যে নামা কেন্দ্রীয় সড়ক পরবিবহণ মন্ত্রী গডকরি-র বিরুদ্ধে প্রচারে ঝড় তুলছেন কংগ্রেসের বিকাশ ঠাকরে।
নাগপুরে কিছুতেই বিজেপি-র হেভিওয়েট নীতীন গডকরি-কে খালি জমি ছেড়ে দিতে নারাজ কংগ্রেস। হ্যাটট্রিকের লক্ষ্যে নামা কেন্দ্রীয় সড়ক পরবিবহণ মন্ত্রী গডকরি-র বিরুদ্ধে প্রচারে ঝড় তুলছেন কংগ্রেসের বিকাশ ঠাকরে। ক দিন আগে নাগপুরের বিভিন্ন জায়গায় অভিনব প্রচার করতে দেখা গেল কংগ্রেস-কে। ঘোড়ায় চড়ে, গাড়িতে চেপে বেকাররা বিয়ে করতে বেরোলেন। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা-আমি রোজগারহীন বর। নাগপুর তথা দেশের বেকার সমস্যার কথা তুলে ধরতেই কংগ্রেসের এমন প্রচার। কংগ্রেস প্রার্থী বিকাশ ঠাকরে বললেন, নির্বাচনের আসল ইস্যু হওয়া উচিত দেশের বেকারত্ব সমস্যা। কিন্তু মোদী-গড়করিরা সেটা ভুলিয়ে দিয়ে অপ্রাসঙ্গিক ইস্যু তুলে ভোটারদের বিভ্রান্ত করছেন।
প্রথম দফায় নাগপুরে ভোট হয়ে গিয়েছে। গতবারের চেয়ে কম ভোট পড়েছে নীতীন গডকরির কেন্দ্র নাগপুরে। সেখানে ভোটদানের হার মাত্র ৫৩.৯০ শতাংশ।
দেখুন ভিডিয়ো
Unemployment Baaraat in Nagpur
Youth Congress's innovative campaign to raise awareness against rising Unemployment in 10 years of Modi Govt. pic.twitter.com/gC6xe6RcuT
— Anshuman Sail Nehru (@AnshumanSail) April 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 21, 2024 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

