Cocaine: মুম্বই বিমানবন্দরে প্রায় ৮ কোটি টাকার কোকেন-সহ ধৃত উগান্ডার ব্যক্তি

প্রায় আট কোটি টাকার কোকেন-সহ মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ল উগান্ডার এক পুরুষ যাত্রী।

Cocaine: মুম্বই বিমানবন্দরে প্রায় ৮ কোটি টাকার কোকেন-সহ ধৃত উগান্ডার ব্যক্তি
Photo Credits: ANI

প্রায় আট কোটি টাকার কোকেন (cocaine)-সহ মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (CSMI Airport) ধরা পড়ল উগান্ডার এক পুরুষ যাত্রী (Ugandan passenger)। ধৃত ব্যক্তি ক্যাপসুলের (capsules) মধ্যে নিষিদ্ধ কোকেন ভরে সেটি গিলে নিয়েছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে গত সাত আগস্ট তাকে আটক করেন ডিআরআইয়ের (DRI) আধিকারিকরা।

পরে জেরায় নিজের কৃতকর্মের কথা স্বীকার করে ধৃত। এরপর বৃহস্পতিবার তার শরীর থেকে ওই ক্যাপসুলগুলো বের করা হয়। ধৃতের বিরুদ্ধে ১৯৮৫ সালের এনডিপিএস আইন (NDPS Act, 1985) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকের বাজারমূল্য ৭ কোটি ৮৫ লক্ষ টাকা। আরও পড়ুন: Bengaluru Fire: পৌরসভার অফিসে আগুন, বেঙ্গালুরুতে জখম কমপক্ষে ৮

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 11, 2023 08:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).