Bengaluru Fire: পৌরসভার অফিসে আগুন, বেঙ্গালুরুতে জখম কমপক্ষে ৮

শুক্রবার বিকেলে পৌরসভার একটি অফিসে আগুন লাগার জেরে জখম হলেন কমপক্ষে আটজন। জখমদের মধ্যে পৌরসভার দুজন ইঞ্জিনিয়ারও আছেন। দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার একটি অফিসে।

Bengaluru Fire: পৌরসভার অফিসে আগুন, বেঙ্গালুরুতে জখম কমপক্ষে ৮
Photo Credits: ANI

বেঙ্গালুরু: শুক্রবার বিকেলে পৌরসভার একটি অফিসে আগুন (Fire) লাগার জেরে জখম হলেন কমপক্ষে আটজন। জখমদের মধ্যে পৌরসভার দুজন ইঞ্জিনিয়ারও আছেন। দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার (Bruhat Bengaluru Mahanagara Palike) একটি অফিসে।

এপ্রসঙ্গে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার মুখ্য কমিশনার তুষার গিরি নাথ জানান, আগুন লেগেছে বিকেল পাঁচটার সময়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জখম অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দমকলের কর্মীরা খবর পেয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। তদন্তের পরে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যাবে। আরও পড়ুন: Direct Tax Collection Data: প্রত্যক্ষ কর জমার তথ্য দিল কেন্দ্র, দেখে নিন পরিসংখ্যান

(The above story first appeared on LatestLY on Aug 11, 2023 07:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).