Derek O'Brien Suspended From Rajya Sabha: রাজ্যসভায় চলতি মরশুমের শীতকালীন অধিবেশন থেকে 'সাসপেন্ড' তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন
রাজ্যসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হল তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েনকে। অধিবেশন শুরু হতেই শুক্রবার ফের হই হট্টগোল রাজ্যসভায় (Rajya Sabha)। তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েনকে (Derek O'Brien ) রাজ্যসভার অধিবেশন থেকে প্রথমে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান জগদীপ ধনখড় ( Jagdeep Dhankhar)। অধিবেশন শুরু হলে, ডেরেক সভার মধ্যে নিয়ম বিরুদ্ধে আচরণ করেন বলে অভিযোগ। এরপরই রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেস সাংসদকে রাজ্যসভা ছেড়ে যাওয়ার কথা বলেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। ওই ঘটনার কিছুক্ষণ পরই তৃণমূল কংগ্রেস সাংসদকে গোটা মরশুম জুড়ে সাসপেন্ড করা হয় রাজ্যসভা থেকে।
আরও পড়ুন: Rajya Sabha: অধিবেশনের মাঝে ডেরেককে রাজ্যসভা 'ত্যাগের' নির্দেশ ধনখড়ের
দেখুন ট্যুইট:
#DerekOBrien #Parliament pic.twitter.com/5F5spRMWNy
— NDTV (@ndtv) December 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 14, 2023 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

