Rahul Gandhi Disqualified From Lok Sabha: মমতা, অভিষেকের চেয়েও চড়া সুরে রাহুলের পাশে উদ্ধভ, চোরকে চোর বলা আমাদের দেশে এখন অপরাধ, বললেন শিবসেনা প্রধান

মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে দেশের বিরোধী দলের নেতাদের সঙ্গে সরব শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে।

Rahul Gandhi Disqualified From Lok Sabha: মমতা, অভিষেকের চেয়েও চড়া সুরে রাহুলের পাশে উদ্ধভ, চোরকে চোর বলা আমাদের দেশে এখন অপরাধ, বললেন শিবসেনা প্রধান
Uddhav Thackeray

মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে দেশের বিরোধী দলের নেতাদের সঙ্গে সরব শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে সাংসদ রাহুলের সদস্য পদ খারিজ ইস্যুতে বললেন, "চোরকে চোর বলা এখন আমাদের দেশে অপরাধ। চোর, ডাকাতর এখনও আরামসে ঘুরে বেরাচ্ছে আর সেখানে রাহুল গান্ধকে শাস্তি দেওয়া হয়েছে।"

সঙ্গে উদ্ধভ বললেন, "রাহুলের সাংসদ পদ খারিজ সরাসরি গণতন্ত্রের হত্যা। প্রত্যেকটা সরকারী সিস্টেম এখন চাপে আছে। এটা একনায়কতন্ত্রের শেষের শুরু। শুধুমাত্র লড়াই এখন দিশা দেখাতে পারে।" আরও পড়ুন-রাহুল গান্ধীর পাশে থেকে কী বার্তা দিলেন রাহুল গান্ধী

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 24, 2023 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).