Telangana: তেলেঙ্গানা জুড়ে প্রবল বৃষ্টি, দিল্লি এবং বিজয়ওয়াড়া থেকে আটকানো হল ট্রেন
বিজয়ওয়াড়া থেকে ওয়ারঙ্গল, ওয়ারঙ্গল থেকে বিজয়ওয়াড়া এবং দিল্লি থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত সমস্ত ট্রেন বৃষ্টির কারণে আটকে রাখা হয়েছে।
ভারী বৃষ্টিতে ভিজছে তেলেঙ্গানা (Telangana Rain)। রাজ্যের বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। বৃষ্টির জলে রাজ্যের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গ্রামাঞ্চলের রাস্তায় জল জমার ফলে সংযোগ বিঘ্নিত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে আজ রবিবার ১ সেপ্টেম্বর তেলেঙ্গানার (Telangana) সমস্ত জেলার জন্য লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে। আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অবিরাম ভারী বর্ষণের ফলে মাহাবুবাবাদে জলমগ্ন হয়ে পড়েছে রেলপথ। কেসামুদ্রম এবং মাহাবুবাবাদের মধ্যে সংযোগকারী রেলপথে জল জমার ফলে ব্যাহত ট্রেন চলাচল। বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা।
আরও পড়ুনঃ তিন দিনে ভাদোদরার লোকালয় থেকে ২৪টি কুমির উদ্ধার, বাড়ছে আতঙ্ক
প্রবল বৃষ্টিতে জলমগ্ন রেলপথ...
#WATCH | Mahabubabad, Telangana | A railway track between Kesamudram and Mahabubabad was inundated due to continuous heavy rainfall.
All trains from Vijayawada to Warangal, Warangal to Vijayawada, and Delhi to Vijayawada have been put on hold because of this.
(Source: Krishna,… pic.twitter.com/PK9c9ORMfl
— ANI (@ANI) September 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

