Manipur: অগ্নিগর্ভ মণিপুরের ক্রীড়াবিদদের তামিলনাড়ুতে প্রশিক্ষণের ব্যবস্থা মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের

মেরি কম থেকে সাইখম মীরাবাঈ চানু, কুঞ্জরানী দেবী। মণিপুর থেকে দেশে পেয়েছে বেশ কয়েকজন তারকা ক্রীড়াবিদ, অলিম্পিক পদকজয়ী।

Manipur: অগ্নিগর্ভ মণিপুরের ক্রীড়াবিদদের তামিলনাড়ুতে প্রশিক্ষণের ব্যবস্থা মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের
Mirabai chanu world wrestling championship photo credit: Twitter@KirenRijiju

মেরি কম থেকে সাইখম মীরাবাঈ চানু, কুঞ্জরানী দেবী। মণিপুর থেকে দেশে পেয়েছে বেশ কয়েকজন তারকা ক্রীড়াবিদ, অলিম্পিক পদকজয়ী। দীর্ঘ তিন মাস ধরে চলা হিংসায় মণিপুরে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সেখানকার ক্রীড়াবিদরা। কারণ রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়ায় তারা গৃহবন্দি। মাঠে নামা তো দূরের কথা সামান্য শরীর চর্চারও সুযোগ পাচ্ছেন না সেখানকার অ্যাথলিটরা।

এদিকে সামনে এশিয়ান গেমস থেকে শুরু করে নানা বড় টুর্নামেন্ট। মণিপুরের অ্যাথলিটরা যাতে ট্রেনিং থেকে বঞ্চিত হন, সেই ব্যবস্থায় এগিয়ে এল তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করা তার ছেলে উদয়নিধি স্ট্যালিনকে মণিপুরের অ্যাথলিটদের তাদের রাজ্যে ট্রেনিং করার যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দিলেন।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 23, 2023 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).