Swati Maliwal Row: 'কেজরি বাসভবনে থাকাকালীন কীভাবে স্বাতীকে হেনস্থা?' প্রশ্ন স্মৃতির

Swati Maliwal Row: 'কেজরি বাসভবনে থাকাকালীন কীভাবে স্বাতীকে হেনস্থা?' প্রশ্ন স্মৃতির
Smriti Irani (Photo Credit: ANI/Twitter)

স্বাতী মালিওয়াল (Swati Maliwal) ইস্যুতে ফের তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে হাজির হন বিজেপি নেত্রী। সাংবাদিকদের সামনে স্মৃতি ইরানি কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। স্মৃতি বলেন, কেজরিওয়ালের বাসভবনে যখন স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, সেই সময় মুখ্যমন্ত্রীর পরিবারের এবং আপের কে সেখানে হাজির ছিলেন? এ বিষয়ে স্বাতী মালিওয়াল এবং অরবিন্দ কেজরিওয়াল জবাব দিন। শুধু তাই নয়, কেজরিওয়ালের হাজিরায় কীভাবে স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ ব্যবহার করা হল বলেও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। কেজরিওয়াল কেন এ বিষয়ে কোনও কথা বলছেন না, সে বিষয়েও প্রশ্ন তুলতে শোনা যায় স্মৃতি ইরানিকে। সেই সঙ্গে মানুষ এ বিষয়ে সমস্ত উত্তর জানতে চান বলেও স্মৃতি ইরানিকে বলতে শোনা যায়।

আরও পড়ুন: Swati Maliwal Row: 'হেনস্থা' প্রসঙ্গে প্রথম মুখ খুললেন স্বাতী মালিওয়াল, আপ সাংসদ লিখলেন 'খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে...'

দেখুন ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 23, 2024 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).