Swati Maliwal Row: জামিন পেলেন না বিভব, স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে কেজরির PA-এর পুলিশ হেফাজত আরও ৩ দিন বাড়ল

Swati Maliwal Row: জামিন পেলেন না বিভব, স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে কেজরির PA-এর পুলিশ হেফাজত আরও ৩ দিন বাড়ল
Bibhav Kumar (Photo Credit: ANI/Twitter)

মঙ্গলবারও জামিন পেলেন না অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwwal) আপ্ত সহায়ক বিভব কুমার (Bibhav Kumar)। মঙ্গলবার দিল্লির তিস হাজারি আদালতের তরফে বিভব কুমারকে আরও ৩ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে বিভব কুমারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। বিভব কুমার মালিওয়ালকে হেনস্থা করেছেন, এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়। তবে, বিভব কুমারের মত ২,৩ জন মানুষের জন্য তিনি আপ থেকে সরে যাবেন না। এই দলের জন্য তিনি ঘাম, রক্ত ঝরিয়েছেন। ফলে আপ থেকে সরছেন না বলে সোমবার স্পষ্ট জানিয়ে দেন সাংসদ স্বাতী মালিওয়াল।

আরও পড়ুন: Swati Maliwal Row: কেজরিওয়ালের আপ্ত সহায়কের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, আপ থেকে ইস্তফা দিচ্ছেন সাংসদ স্বাতী মালিওয়াল?

দেখুন ট্য়ুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 28, 2024 06:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).