Bus Rams into Vehicles in Rajkot: ব্যস্ত ট্র্যাফিক সিগন্যালে পরপর কয়েকটি বাইক-স্কুটিকে পিষে দিল দ্রুত গতির বাস, রাজকোটে পথের বলি ৩

ব্যস্ত ট্র্যাফিক সিগন্যালের মধ্যেই বাসটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কয়েকটি বাইক এবং স্কুটিকে ধাক্কা মেরে পথচারীদের উপর দিয়ে গড়িয়ে গেল বাসের চাকা।

Bus Rams into Vehicles in Rajkot: ব্যস্ত ট্র্যাফিক সিগন্যালে পরপর কয়েকটি বাইক-স্কুটিকে পিষে দিল দ্রুত গতির বাস, রাজকোটে পথের বলি ৩
Speeding bus rams into vehicles in Rajkot (Photo Credits: X)

ব্যস্ত রাস্তায় পরপর কয়েকটি বাইক এবং স্কুটিকে পিষে দিল সরকারি বাস। বুধবার সকালে গুজরাটের (Gujarat) রাজকোটে পথ দুর্ঘটনায় মারা গেলেন তিনজন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার সকাল ১০টা নাগাদ রাজকোটের (Rajkot) ইন্দিরা সার্কেল জংশনে ঘটনাটি ঘটেছে। রাস্তার এক সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে দুর্ঘটনার মুহূর্ত। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ব্যস্ত ট্র্যাফিক সিগন্যালের মধ্যেই বাসটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কয়েকটি বাইক এবং স্কুটিকে ধাক্কা মেরে পথচারীদের উপর দিয়ে গড়িয়ে গেল বাসের চাকা। ব্যস্ত রাস্তায় এমন মর্মান্তিক দৃশ্য দেখে স্তম্ভিত স্থানীয়রা। বাসটি কিছুটা দূর গিয়ে দাঁড়িয়ে পড়তেই সকলে মিলে চড়াও হয়। ভাঙচুর করা হয় বাস। পুলিশ বাসটিকে রাজকোট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের বাস বলে নিশ্চিত করেছে।

রাজকোটে পরপর কয়েকটি বাইক-স্কুটি পিষে দিল বাসঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 16, 2025 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).