Opposition Party Meeting: পটনায় ১২ জুন বিরোধীদের বৈঠকে থাকছেন অখিলেশ যাদবও
আগামী ১২ জুন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারের পটনায় ডাকা বিরোধী দলগুলির বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
আগামী ১২ জুন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারের পটনায় ডাকা বিরোধী দলগুলির বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তিনি এই বৈঠকে হাজির থাকবেন। কংগ্রেসও জানিয়েছে তারা বিরোধীদের বৈঠকে থাকছে। বিআরএস থেকে এনসিপি, শিবসেনা (উদ্ধভ ঠাকরে), ডিএমকে-র মত দলের শীর্ষনেতারাও উপস্থিত থাকবেন।
এবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়ে দিলেন আগামী ১২ জুন বিরোধীদের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। বিজেপি-র বিরুদ্ধে এক হয়ে লড়ার পক্ষে সওয়াল করেন ইউপি-র প্রধান বিরোধী দলনেতা অখিলেশ। সম্প্রতি লখনৌতে গিয়ে অখিলেশের সঙ্গে বৈঠক করেন নীতীশ ও তেজস্বী যাদব।
দেখুন টুইট
Samajwadi Party (SP) chief Akhilesh Yadav to participate in the Opposition party meeting, scheduled to be held in Bihar's Patna on 12th June.
(File photo) pic.twitter.com/eSIJKT9YmG
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 02, 2023 09:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

