Flight Scare: পাটনা থেকে উড়েই দিল্লিতে জোর করে নামানো হল বিমান, জরুরি ভিত্তিতে...

Flight Scare: পাটনা থেকে উড়েই দিল্লিতে জোর করে নামানো হল বিমান, জরুরি ভিত্তিতে...
Spicejet (Photo Credit: Wikipedia)

পাটনার (Patna) দিকে যাওয়ার আগে হঠাৎ করে দিল্লিতে নামানো হল বিমান। স্পাইসজেটের (SpiceJet) একটি বিমানকে জোর করে নামানো হল দিল্লি (Delhi) বিমানবন্দরে। টেকনিক্যাল সমস্যার জন্য স্পাইসজেটের বিমানটিকে তড়িঘড়ি দিল্লিতে নামানো হয় বলে জানা যায়। পাটনা বিমানবন্দরে নামানোর পর বিমানটির পরীক্ষা নীরিক্ষা চালানো হচ্ছে।  সেই সঙ্গে স্পাইসজেটের ওই বিমানের যাত্রীরা প্রত্যেকে নিরাপদে আছেন, সুস্থ আছেন বলে জানা যায়।

প্রসঙ্গত বুধবার কলকাতা-শ্রীনগরগামী বিমানকে নামানো হয় বারাণসীতে। কলকাতা থেকে শ্রীনগরের দিকে উড়তেই ইন্ডিগোর বিমান থেকে তেল চুঁইয়ে পড়তে শুরু করে। যার জেরে বিমানটিকে শ্রীনগরের পরিবর্তে বারাণসীতে নামিয়ে আনা হয়। আর এবার স্পাইসজেটের একটি বিমানকে সেই একই কায়দায় দিল্লিতে নামানো হয় জরুরি ভিত্তিতে।

আরও পড়ুন: Kolkata-Srinagar Flight Scare: কলকাতা থেকে শ্রীনগরের দিকে উড়তেই তেল পড়ছে চুঁইয়ে, তারপর ইন্ডিগোর বিমানে...

দেখুন স্পাইসজেটের বিমানের জরুরি অবতরণ নিয়ে কী জানা যাচ্ছে...

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 23, 2025 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).