Sharad Pawar: প্রফুল্ল প্যাটেল, সুপ্রিয়া সুলেকে এনসিপির কার্যকরী সভাপতি পদে বসালেন শরদ পওয়ার

এনসিপি-র কার্য়করী সভাপতি হিসেবে প্রফুল্ল প্যাটেল ও সুপ্রিয়া সুলের নাম ঘোষণা করলেন শরদ পাওয়ার।

Sharad Pawar: প্রফুল্ল প্যাটেল, সুপ্রিয়া সুলেকে এনসিপির কার্যকরী সভাপতি পদে বসালেন শরদ পওয়ার
ফাইল ফটো (Photo Credits: Facebook)

বয়সজনিত কারণে তিনি এনসিপি-র সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু মহারাষ্ট্র রাজনীতির কঠিন সময়, লোকসভা নির্বাচনের আগে শরদ পাওয়ারকে কিছুতেই পদত্যাগ করতে দেননি দলের নেতা, কর্মী, সমর্থকরা। দলের নেতাদের ভালবাসার চাপে পিছু হটে ইস্তফা তুলে নেন শরদ পাওয়ার। তবে এবার তিনি কার্য়করী সভাপতির নাম ঘোষণা করলেন। শরদ পাওয়ার খাতায় কলমে সভাপতি থেকে গেলেও, এবার থেকে দলের সিদ্ধান্ত নেবেন নয়া কার্যকরী সভাপতিরা।

এনসিপি-র কার্য়করী সভাপতি হিসেবে প্রফুল্ল প্যাটেল ও তাঁর মেয়ে সুপ্রিয়া সুলের নাম ঘোষণা করলেন শরদ পাওয়ার। তাঁর ভাইপো অজিত পাওয়ারকে আপাতত কোনও পদ দিলেন না শরদ পাওয়ার।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 10, 2023 01:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).