Maharashtra Assembly Election 2024: গনণা শেষ, মহারাষ্ট্রে বিজেপির ১৩০ পার, খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা
অবশেষে গণনা শেষ হল মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে। আগেই জয় নিশ্চিত করে ফেলেছিল মহাযুতি। ফড়নবীশ-শিন্ডে-পাওয়ার ঝড়ে কার্যত উড়ে গেল ইন্ডিয়া জোট।
অবশেষে গণনা শেষ হল মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Election 2024)। আগেই জয় নিশ্চিত করে ফেলেছিল মহাযুতি। ফড়নবীশ-শিন্ডে-পাওয়ার ঝড়ে কার্যত উড়ে গেল ইন্ডিয়া জোট। ছয়মাস আগেই লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে চমকপ্রদ ফল করেছিল ইন্ডিয়া জোট। সেখানে বিধানসভা নির্বাচনে দুর্দান্ত কামব্যাক করল এনডিএ। গণনা শেষে দেখা বিজেপি ১৩২টি আসন. শিবসেনা ৫৭টি আসন, এনসিপি ৪১টি আসনে জয় পেয়েছে। সবমিলিয়ে মহাযুতি ২৩০টি আসনই নিজেদের দখলে রেখেছে। অন্যদিকে মহাবিকাশ-আঘাড়ীর দখলে রইল মাত্র ৪৭টি আসন। যার মধ্যে কংগ্রেস ১৬, শিবসেনা (উদ্ধব ঠাকরে) ২০ ও এনসিপি (শরদ পাওয়ার) ১০টি আসন দখলে রেখেছে। অনান্যরা পেয়েছে ১১টি আসন।
Results of all 288 Maharashtra assembly seats out; BJP wins 132, Shiv Sena 57, NCP 41, Congress 16, Shiv Sena (UBT) 20, and NCP (SP) 10. pic.twitter.com/aeSGwI3LsS
— Press Trust of India (@PTI_News) November 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 23, 2024 11:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

