Maharashtra Assembly Election 2024: জয় নিশ্চিত হতেই খোশ মেজাজে উপ মুখ্যমন্ত্রী, কর্মীদের সঙ্গে জিলিপি ভাজলেন ফড়নবীশ, দেখুন ভিডিয়ো

মহারাষ্ট্রে বড় জয় পেতে চলেছে এনডিএ। আবারও সরকার গড়তে চলেছে বিজেপি-এনসিপি-শিবসেনা।

Maharashtra Assembly Election 2024: জয় নিশ্চিত হতেই খোশ মেজাজে উপ মুখ্যমন্ত্রী, কর্মীদের সঙ্গে জিলিপি ভাজলেন ফড়নবীশ, দেখুন ভিডিয়ো

মহারাষ্ট্রে বড় জয় পেতে চলেছে এনডিএ (NDA)। আবারও সরকার গড়তে চলেছে বিজেপি-এনসিপি-শিবসেনা। জয় নিশ্চিত হতেই চিন্তা ঘুচল রাজ্যের উপ মুথ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের। শনিবারের বিকেলে খোশ মেজাজেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কার্যালয়ের সামনে জিলিপি ভাজতে দেখা গেল তাঁকে। সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে। যেভাবে বিরোধীদের প্যাচে ফেলে ধুলোয় মিশিয়ে দিয়েছেন, ঠিক সেভাবেই এদিন জিলিপি বানালেন ফড়বনবীশ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এথনও পর্যন্ত মহাযুতি এগিয়ে ২৩১টি আসনে, অন্যদিকে ইন্ডিয়া জোট ৪৭টি আসনে এগিয়ে রয়েছে। এরমধ্যে দুই শিবিরই একাধিক আসনে জয় লাভ করে ফেলেছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 23, 2024 05:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).