Maharashtra Assembly Elections 2024: সকাল সকাল ভোট দিলেন অজিত পাওয়ার, ভোটদানের পর সংবাদমাধ্যমকে কী জানালেন এনসিপি প্রার্থী?
এ দিন সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার(Ajit Pawar)।
নয়াদিল্লিঃ আজ ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন(Maharashtra Assembly Elections 2024)। এ দিন সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার(Ajit Pawar)। বুধবার সকাল সকাল ভোটদান পক্রিয়া সারেন এনসিপি নেতা এবং বারামতী বিধানসভা কেন্দ্রের প্রার্থী(Baramati Assembly constituency)। এদিন ভোটদানের পর সংবাদমাধ্যমকে আঙুল তুলে দেখান তিনি। সবশেষে, সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আজকের দিনটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। আমি জানি আপনারা সকলেই জানেন আমাদের পরিবারের চারজন আলাদা-আলাদাভাবে এই নির্বাচনে লড়ছে। আমার কেন্দ্র বারামতীতে সকলের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। আমি চাইব বারামতীর মানুষ আমাকে ভোট দিয়ে জয়ী করবে। সত্যের জয় হোক।"
ভোটদানের পর সংবাদমাধ্যমকে কী জানালেন এনসিপি প্রার্থী অজিত পাওয়ার?
#WATCH | After casting his vote, Maharashtra Deputy CM and NCP candidate from Baramati Assembly constituency, Ajit Pawar says "Even during Lok Sabha, members of our family were contesting against each other and everyone has seen that. I tried to meet everyone in Baramati. I am… pic.twitter.com/jC0JbG7zSO
— ANI (@ANI) November 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 20, 2024 08:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

