SFI Holds Black Flag Protest: রাজ্যপালকে কালো পতাকা বাম ছাত্রদের, দেখুন ভিডিয়ো

বাংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোস কিংবা আগে জগদীপ খনখড়-কে যেভাবে বিজেপির এজেন্ট অভিযোগ করে বিক্ষোভ দেখাত বা দেখায় রাজ্যের শাসক দলের কর্মীরা, বাম শাসিত কেরালায় ঠিক এক ছবি।

SFI Holds Black Flag Protest: রাজ্যপালকে কালো পতাকা বাম ছাত্রদের, দেখুন ভিডিয়ো

বাংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোস কিংবা আগে জগদীপ খনখড়-কে যেভাবে বিজেপির এজেন্ট অভিযোগ করে বিক্ষোভ দেখাত বা দেখায় রাজ্যের শাসক দলের কর্মীরা, বাম শাসিত কেরালায় ঠিক এক ছবি। কোল্লামে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাওয়া কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে দেখে কালো পতাকা দেখালেন এসএফআই কর্মীরা। তুমুল বিক্ষোভের পর রাজ্যপালের গাড়ি একটা জায়গায় এগোতেই পারল না। ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে বেরিয়ে এসে কেরলের রাজ্যপাল বললেন, "আমি এখান থেকে ছেড়ে যাবো না। অবাক করা জিনিস হল পুলিশ ওদের নিরাপত্তা দিচ্ছে।"

বাম ছাত্র সংগঠনের অভিযোগ, আরিফ খান রাজ্যপাল পদের অসম্মান করছেন, বিজেপি নেতাদের মত বক্তব্য রাখেন।"কেরলের বাম সরকারের অভিযোগ, রাজ্যপাল তাদের সঙ্গে চরম অসহযোগিতা করছেন। কোথাও গিয়ে যেন রাজ্য বনাম রাজ্যপাল ইস্যুতে বাংলার তৃণমূল নেতাদের সঙ্গে কেরলের বাম কর্মী-সমর্থকদের আওয়াজ মিলে গেল।

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 27, 2024 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).