Security Breach In Lok Sabha: বিজেপির প্রতাপ সিমহার দেওয়া পাস নিয়ে লোকসভায় প্রবেশ বহিরাগতর, সূত্র
বুধবার বড়সড় নিরাপত্তার ঘাটতি (Security Breach) দেখা দেয় লোকসভায় (Loksabha)। লোকসভার গ্যালারি থেকে সাংসদদের দিকে ছুটে আসেন ২ জন। ঘটনার জেরে সংসদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনার পরপরই ওই ২ যুবককে গ্রেফতার করা হয়। বর্তমানে থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনার পর আরও একটি খবর প্রকাশ্যে আসে। সূ্ত্রের খবর, লোকসভায় যে ২ জন বুধবার প্রবেশ করে ক্যানিস্টার নিয়ে, তাদের মধ্যে একজন বিজেপি সাংসদ প্রতাপ সিমহার (Pratap Simha) রেফারেন্সে পাস সংগ্রহ করে। বিজেপি সাংসদ প্রতাপ সিমহার রেফারেন্সে ইস্যু করা পাস নিয়েই সংসদে প্রবেশ করে ওই ব্যক্তি। কর্ণাটকের মাইসুরুর সাংসদ হলেন প্রতাপ সিমহা।
Security breach: Man used pass issued on #BJP MP #PratapSimha's reference, say sources
Read: https://t.co/gewIySynzc#LokSabha pic.twitter.com/QDOLhGDakc
— IANS (@ians_india) December 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 13, 2023 03:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

