Sealdah Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৫, দার্জিলিংয়ে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Sealdah Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৫, দার্জিলিংয়ে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Ashwini Vaishnaw Will Reached In Darjeeling (Photo Credit: ANI/Twitter)

দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে  (Kanchanjungha Express )মালগাড়ির ধাক্কায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তার জেরে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ২৫ থেকে ৩০ জন বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার কাজ শুরু করেন প্রশাসনের কর্মীরা এবং স্থানীয় মানুষ। পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলাকারী দলও। রেলের আধিকারিকদের সঙ্গে পুলিশ সুপার, জেলাশাসক, টিকিৎসকদের দল, অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং জরুরি পদক্ষেপের পর এবার সেখানে পৌঁছে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেখানে দুর্ঘটনার কবলে পড়ে, সেই জায়গায় পৌঁছে নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখতেই অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw )সেখানে যাবেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Sealdah Kanchanjungha Express Accident: দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫, আহত ২৫, উদ্বেগ প্রকাশ রেলমন্ত্রীর

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 17, 2024 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).