Three AC Local Trains In Sealdah Division: পুজোর আগে সুখবর, শিয়ালদহ ডিভিশনে চালু হতে চলেছে তিনটি নতুন এসি লোকাল ট্রেন

Three AC Local Trains In Sealdah Division: পুজোর আগে সুখবর, শিয়ালদহ ডিভিশনে চালু হতে চলেছে তিনটি নতুন এসি লোকাল ট্রেন
Three AC Local Train (Photo Credit: X@Nabarun204)

উৎসবের আবহে লোকাল ট্রেনের যাত্রীদের মুখে হাসি ফোটাতে শিয়ালদা ডিভিশনে চালু হতে চলেছে তিনটি নতুন এসি লোকাল ট্রেন। পাশাপাশি ব্যস্ত সময়ে যাত্রী চাপ সামলাতে নতুন ইএমইউ পরিষেবাও যুক্ত হচ্ছে । নতুন যে তিনটি নতুন এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে তাঁর প্রথমটি শিয়ালদা–বনগাঁ–রানাঘাট রুটে চালু হবে। সেটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭টা ১১-তে এবং দ্বিতীয় ট্রেনটি বনগাঁ থেকে ছাড়বে ৭টা ৫২-তে, শিয়ালদা পৌঁছবে ৯টা ৩৭-এ। সন্ধ্যায় শিয়ালদা থেকে ছাড়বে ৬টা ১৪-এ, বনগাঁ পৌঁছবে ৮টা ০৪-ই, রানাঘাট পৌঁছবে ৮টা ৪১-এ। তৃতীয় ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে ৯টা ৪৮-এ, কৃষ্ণনগর পৌঁছবে ১২টা ০৭-এ। কৃষ্ণনগর থেকে ছাড়বে ১টা ৩০, শিয়ালদা পৌঁছবে ৩:৪০।

পুজোর আগেই তিনটি নতুন এসি লোকাল ট্রেন শিয়ালদহ ডিভিশনে-

এই নতুন এসি লোকাল পরিষেবার ফলে বিশেষ উপকৃত হবেন মায়াপুর-ইসকন মন্দিরগামী তীর্থযাত্রী এবং কল্যাণী এইমস হাসপাতালে যাতায়াতকারী রোগী ও তাঁদের পরিবার। কিছু দিন আগেই শিয়ালদা-রানাঘাট শাখায় চালু হয়েছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন। আর অল্প কিছুদিনের মধ্যেই আরও স্বস্তি মিলতে চলেছে শহরতলির যাত্রীদের জন্য।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 02, 2025 03:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).