RBI on 2000 Note Exchange and Limit: ২৩ মে থেকে শুরু, একবারে কত টাকার ২ হাজারের নোট পালটাতে পারবেন ব্যাঙ্কে, জানাল RBI

RBI on 2000 Note Exchange and Limit: ২৩ মে থেকে শুরু, একবারে কত টাকার ২ হাজারের নোট পালটাতে পারবেন ব্যাঙ্কে, জানাল RBI
2000 NOTE (Photo Credit: Wikimedia Commons)

২ হাজার টাকার নোট কেমন করে পালটাবেন, সেই উপায় জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, নোটবন্দির সময় যেভাবে সাধারণ মানুষ ব্যাঙ্কে গিয়ে নোট বদলেছেন, এবারও সেই একই পদ্ধতিতে সব কাজ হবে। আগেরবারে যে নিয়ম মেনে নোট জমা নেওয়া হয়েছে ব্যাঙ্কে, এবারও সেই একইভাবে  সব হবে বলে জানানো হয় আরবিআইয়ের তরফে। পাশাপাশি একবারে ২০ হাজার টাকা পর্যন্ত ২ হাজারের নোট ব্যাঙ্কে গিয়ে বদলানো যাবে বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক। ২৩ মে অর্থাৎ মঙ্গলবার থেকে ২ হাজারের নোট বদলানোর কাজ শুরু হবে বলেও রিজার্ভ ব্য়াঙ্কের তরফে জানানো হয়।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 22, 2023 11:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).